1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বুধবার থেকে রোজা শুরু সৌদি আরবে - JTV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

বুধবার থেকে রোজা শুরু সৌদি আরবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হলো। সে হিসেবে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটির মুসলমানরা রোজা পালন করবেন। খবর গালফ নিউজের।


এদিকে, খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দেশটির মুসলিম নাগরিকরা তাদের সিয়াম সাধনার মাসটি শুরু করবেন। দেশটিতে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে সূর্য অস্ত গেলে পবিত্র রমাজান মাসের চাঁদ দেখার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু দেশ চাঁদ দেখার পর আগামীকাল বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। কাতার সরকার জানায়, দেশটিতে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতেও আগামীকাল থেকে রোজা পালন শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
এর আগে, এশিয়ার দেশ জাপান ঘোষণা করে সেখানে আগামীকাল বুধবার থেকে রোজা পালন শুরু করবেন মুসলিম নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV