ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক, স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম-কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, মীর শাহে আলম দীর্ঘদিন ধরে গণমানুষের কল্যাণে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের প্রতি আস্থা রেখেই মীর শাহে আলমকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। এর মাধ্যমে সরকারের গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি উল্লেখ করেন।
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সক্ষম হবেন। বিশেষ করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনসহ দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায় খাতের প্রসারে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পরিশেষে তিনি নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।