টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মাঠে নামবে তিন জায়ান্ট। দিনের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়া ও পাকিস্তান। দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন খেলাসহ চ্যাম্পিয়নস লিগেও আজ বেশ কয়েকটি খেলা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সাউথ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত (সকাল সাড়ে ১১টা), নামিবিয়া-পাকিস্তান (বিকাল সাড়ে ৩টা), ভারত-নেদারল্যান্ডস (সন্ধ্যা সাড়ে ৭টা)

চ্যাম্পিয়নস লিগ: কারাবাখ-নিউক্যাসল (রাত ১১:৪৫), বোদো/গ্লিমত-ইন্তার মিলান (রাত ২টা), ক্লাব ব্রুশ-আতলেতিকো মাদ্রিদ (রাত ২টা), অলিম্পিয়াকোস-লেভারকুসেন (রাত ২টা)