1. admin@jtv.news : admin :
মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

ইন্টারনেট বন্ধ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের করা তিন অভিযোগ আমলে নিয়ে ২১ জানুয়ারি এ মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির ওপর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। এর আগে সাক্ষ্য দিতে এসে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কিভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন।

এসময় তিনি, র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির কথা বলেন ট্রাইব্যুনালে। এছাড়া র‌্যাব গঠনের পর সেখানে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত ভুল ছিল বলেও উল্লেখ করেন তিনি।

জবানবন্দিতে তিনি বলেন, বেনজীর আহমেদ র‍্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে। গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV