1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে স্বাগত জানালেও, এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মানবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠক হয়েছে। বৈঠকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয় পাঁচটি দেশ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় আইএসএফের কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

হামাসের মুখপাত্র কাসেম বলেন, ‘আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এমন শান্তিরক্ষী বাহিনী চাই যারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, এর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দখলদার সেনাবাহিনী এবং আমাদের জনগণের মধ্যে একটি বাফার হিসেবে কাজ করবে।’

আইএসএফ ২০ হাজার সেনা এবং নতুন পুলিশ বাহিনী রাখার লক্ষ্যে কাজ করছে। ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা আট পর্যন্ত সেনা পাঠাতে প্রস্তুত।

সূত্র: আল আরাবিয়া

আরএ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV