সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে মামা-মামী-নানীসহ ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নাতীদের বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়ন গোলগাও গ্রামের ঘটনা ঘটেছে।
জখমে গুরুত্বর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কাশ্যে এমন ঘটনায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে,সকালে জমি চাষাবাদের জন্য মো. আবুল কালাম(৫০) একাই জমিতে যায়। জমিতে চাষাবাদ করার সময় ছমেদ মিয়া (২৫), সাদেক মিয়া (২৩), সুমন মিয়া(২২)বোনের ছেলেরা বাধা দেয় এক প্রর্যায়ে হাতে থাকা ধারালো বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে প্রকাশ্যে কোপাতে শুরু করে।
এছাড়াও জোসনা বেগম(৪০), মা চমিরন বেগম(১০০)সহ ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল, এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ এখনও দায়ের করেনি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি