মার্চে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক আমদানি শুল্ক আরোপ সংক্রান্ত প্রচেষ্টা মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার একদিন পর চীন সফরের এ ঘোষণা এলো। আবারো শুল্ক বৃদ্ধি এড়াতে বাণিজ্য চুক্তি নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এরআগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে চীন সফর করেছিলেন ট্রাম্প।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই সফরের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বেইজিং এই সফরের বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র: বার্তা সংস্থারয়টার্স
আরএ