1. admin@jtv.news : admin :
দলীয় নয় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই: তথ্যমন্ত্রী - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

দলীয় নয় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বেড়েছিল, এটি আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, তাও বাস্তবে স্পষ্ট। জিয়াউর রহমানের খাল খননের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছাতে পারবে।
তিনি বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে বনায়ন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতেও এসব কাজ আরও গতিশীল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে। পরে তিনি গৌরনদী পৌর মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV