1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন: আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,সদস্য মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন: আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,সদস্য মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০২ বার পঠিত

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, সমন্বয় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সরকার ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে। এ বিষয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ,
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়ছার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ এ কমিটিকে সহায়তাকারী হিসাবে সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ থাকবেন।

সরকার জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV