1. admin@jtv.news : admin :
শিবগঞ্জবাসীর স্বপ্নপূরণ: ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলোর নির্মাণকাজের শুভসূচনা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

শিবগঞ্জবাসীর স্বপ্নপূরণ: ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলোর নির্মাণকাজের শুভসূচনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শিবগঞ্জবাসীর স্বপ্নপূরণ: ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলোর নির্মাণকাজের শুভসূচনা ‘ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’।

২৭ ফেব্রুয়ারী-২০২৬, শুক্রবার: সৃষ্টিলগ্ন থেকেই কোন ডাকবাংলো ছিল না বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে।
উপজেলাবাসীর প্রত্যাশা ছিল অনেক। অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপির উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো।

আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ সময় তিনি বলেন, শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিবগঞ্জে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সেই দাবি পূরণ করেছেন, যা শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।


এছাড়া ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে আসলে গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে সংবর্ধিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV