1. admin@jtv.news : admin :
নরসিংদীর‘ ধর্ষণকাণ্ডে কেউ অপরাধীদের সমর্থন করলে তাদের সমূলে উপড়ে ফেলা হবে’ আইনমন্ত্রী - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

নরসিংদীর‘ ধর্ষণকাণ্ডে কেউ অপরাধীদের সমর্থন করলে তাদের সমূলে উপড়ে ফেলা হবে’ আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ধর্ষণকাণ্ডে কেউ অপরাধীদের সমর্থন করলে তাদের সমূলে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজ জেলা ঝিনাইদহে সফরে গিয়ে তিনি বলেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সামনে আরও উন্নতি হবে।

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মন্ত্রী হবার পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান প্রথমবারের মতো নিজ জেলা সফর করেন। আইনমন্ত্রীর আগমনে তাই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো ঝিনাইদহ জেলায়।

এদিন সকালে সার্কিট হাউজে পৌঁছালে ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীসহ জেলা প্রশাসন। সম্মান জানানো হয় গার্ড অব অনারের মাধ্যমে। পরে জেলা প্রশাসকের কার্যলয়ে জেলার সংসদ সদস্য ও জেলাপ্রশাসনসহ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মন্ত্রী পরে এক সংবাদ সম্মেলনে জানান, ধর্ষণকাণ্ডে কেউ অপরাধীদের সমর্থন করলে তাদের সমূলে উপড়ে ফেলা হবে। তিনি বলেন, মামলাজট কমানোই আইনমন্ত্রী হিসেবে তার মূল লক্ষ্য। আওয়ামী লীগের অনেক নেতা জামিন পাচ্ছেন কীভাবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কে জামিন পাবে সেটা আদালতের এখতিয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV