1. admin@jtv.news : admin :
সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা: জামায়াত আমির ডা. শফিকুর রহমান - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

রাজনীতিতে সরকার ও বিরোধী দলের পারস্পরিক ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি যানবাহনের সামনের চাকা হয়, বিরোধী দল হয় পেছনের চাকা—একটিকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার গাড়ি চলতে পারে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, “আমরা সংসদে আমি-ডামি বিরোধী দল হতে চাই না। আমরা দায়িত্বশীল ও কার্যকর বিরোধী শক্তি হিসেবে সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখতে চাই। দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে সরকারি দল ও বিরোধী দলকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।”


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী বেলাল হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা অনুষ্ঠানে অংশ নেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা, সংলাপ ও পারস্পরিক সম্মানের পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার জন্য শক্তিশালী সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলও অপরিহার্য। “রাষ্ট্রের কল্যাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই—এটাই আমাদের অঙ্গীকার,” যোগ করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV