1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভূমিকম্পের পর স্মার্টফোনেই পাবেন আফটারশকের সতর্কবার্তা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পের পর স্মার্টফোনেই পাবেন আফটারশকের সতর্কবার্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পঠিত

সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। কম্পন অনুভূত হতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন এবং বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রযুক্তির অগ্রগতির কারণে এখন স্মার্টফোনেই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। এমনকি মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক সম্পর্কেও অ্যালার্ট দিতে পারে স্মার্টফোন।

গুগলের ক্রাইসিস রেসপন্স ওয়েবপেজের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম নামের একটি সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে। কাছাকাছি এলাকায় ভূমিকম্প শুরু হলে কয়েক সেকেন্ড আগেই এ অ্যালার্ট পাওয়া যায়, যা নিরাপদ স্থানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় দিতে পারে

গুগলের পাশাপশি আরও কিছু অ্যাপেও ভূমিকম্প সতর্কবার্তার সুবিধা রয়েছে। তবে অনেক সময় ফোনে এ নোটিফিকেশন বন্ধ থাকায় ব্যবহারকারীরা সতর্কবার্তা পান না। সেটিংস চালু করলে পরবর্তী ভূমিকম্পে সহজেই অ্যালার্ট পাওয়া যাবে। এজন্য ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

যেভাবে চালু করবেন ভূমিকম্প অ্যালার্ট

  • ফোনের সেটিংস অপশনে যান
  • সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নির্বাচন করুন
  • আর্থকোয়াক অ্যালার্টস অপশনটি চালু করুন
  • সঙ্গে এমার্জেন্সি এসওএস অপশনটিও অন করে রাখুন

এ সেটিংস চালু থাকলে ভূমিকম্প বা আফটারশকের সময় স্মার্টফোন থেকেই দ্রুত সতর্কবার্তা পাওয়া যাবে, যা জরুরি মুহূর্তে নিরাপদে সরে যেতে সহায়তা করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV