1. admin@jtv.news : admin :
ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু - JTV
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে টটেনহ্যামের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল স্বর্ণের দাম আজও বেড়েছে, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা ‘দল নয়, নিজের জন্য খেলেন’, পাকিস্তান সিরিজের আগে মিরাজের জবাব

ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান’ শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, গত রাতে ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তু ও এই অঞ্চলে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্য এবং সক্ষমতা নিয়ে আমাদের ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাব।

এই যুদ্ধের ধারাবাহিকতায় আমরা শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু ভাবছি না।’ আইআরজিসি বলছে, ‘যুদ্ধ তখনই শেষ হবে যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া সরে যাবে।’

মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘শত্রু সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছপা হবে না।’

বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV