1. admin@jtv.news : admin :
ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর - JTV
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে টটেনহ্যামের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল স্বর্ণের দাম আজও বেড়েছে, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবে—

এমন আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ট্রাম্প ইরান দলের অংশগ্রহণে সম্মতি দিয়েছেন। ডেইলি মেইলের প্রতিবেদন।

মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠকের পর তিনি জানান, আলোচনায় ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়টিও উঠে এসেছে।

ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, আলোচনার সময় ট্রাম্প বলেছেন, ইরান দল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এলে তাদের স্বাগত জানানো হবে। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর মানুষকে একত্রিত করার সুযোগ তৈরি করে, বিশেষ করে এমন উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এই আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV