1. admin@jtv.news : admin :
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু - JTV
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে টটেনহ্যামের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল স্বর্ণের দাম আজও বেড়েছে, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব সরকারি দলের সংসদীয় সভা বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকার দলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন।

সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

এছাড়া, আগামীকাল প্রথশ সংসদ অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস, জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল কী হবে- তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে সরকার দলীয় চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV