1. admin@jtv.news : admin :
ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড - JTV
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড ভালো ঘুমের জন্য ডাচ মেথড কী, কেন উপকারী নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ ফোনের ব্যাটারি সাশ্রয় করবেন যেভাবে ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২ এবার ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির নতুন সংসদের পথচলা শুরু হচ্ছে , প্রত্যাশা আকাশচুম্বী স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। এরই মধ্যে সুইস রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টারসহ দূতাবাসের সবশেষ পাঁচ কর্মী ইরান ত্যাগ করেছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্রমন্ত্রী গানাজিও ক্যাসিস স্বাক্ষরিত বিবৃতি বলা হয়েছে, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”

“ইরানের দূতাবাসে সুইজারল্যান্ডের মোট ১০ জন নাগরিক ছিলেন। তাদের মধ্যে চার জন গত ৩ মার্চ এবং রাষ্ট্রদূত অলিভিয়েল ব্যাঙ্গার্টারসহ বাকি ছয় জন বুধবার (১১ মার্চ) তেহরান ত্যাগ করেছেন। যখন পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন ফের দূতবাস খোলা হবে এবং পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে।”

কূটনৈতিক ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে সুইজারল্যান্ড। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরানে বসবাসরত কিংবা ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের কনস্যুলার পরিষেবা দিয়ে যাচ্ছে সুইজারল্যান্ড।

এদিকে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দূতাবাস বন্ধ হলেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV