1. admin@jtv.news : admin :
ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ - JTV
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড ভালো ঘুমের জন্য ডাচ মেথড কী, কেন উপকারী নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ ফোনের ব্যাটারি সাশ্রয় করবেন যেভাবে ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২ এবার ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির নতুন সংসদের পথচলা শুরু হচ্ছে , প্রত্যাশা আকাশচুম্বী স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

কয়েকজন তারকা চোটে থাকায় ম্যাচটা নিয়ে চিন্তায় ছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নেমে দলের চিন্তা দুরন্ত হ্যাটট্রিকে দূর করলেন

ফেদেরিকো ভালভার্দে। উরুগুয়ের মিডফিল্ডারের হ্যাটট্রিকে রিয়াল পেয়েছে বড় জয়।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে রিয়াল জিতেছে ৩-০ গোলে। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগো গোয়েসদের ছাড়াই এদিন মাঠে নেমেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। কিন্তু স্বাগতিকদের সেই অভাব বুঝতেই দেননি ভালভার্দে। মাত্র ২২ মিনিটের ঝড়ে একাই ধসিয়ে দেন পেপ গার্দিওলার সিটিকে।

​ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়ার বাড়ানো লম্বা বল থেকে প্রথম গোলটি করেন এই মিডফিল্ডার। এর সাত মিনিট পর অধিনায়ক ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্রাহিম দিয়াসের পাস থেকে দারুণ এক ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

​দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়তে পারত। তবে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা ভিনিসিয়াসের পেনাল্টি রুখে দিলে ব্যবধান আর বাড়েনি। পুরো ম্যাচে সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকে বোতলবন্দী করে রাখেন আন্তোনিও রুডিগার ও ডিন হাইজেন। আর শেষ দিকে ও’রিলির একটি নিশ্চিত গোল পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

​এই জয়ের ফলে আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে দ্বিতীয় লেগের আগে বেশ ফুরফুরে মেজাজেই থাকবে রিয়াল মাদ্রিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV