নতুন সরকারের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সংসদ কার্যত প্রাণবন্ত হয়ে উঠেছে। সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এ সংসদে দেখা গেছে সক্রিয় ও ফলপ্রসূ কার্যক্রমের চিহ্ন।

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ এক বিবৃতিতে বলেছেন, “আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman এর নেতৃত্বে এবং বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান সহ সকল সংসদ সদস্যের দক্ষ চিন্তা-ভাবনার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরো গতিশীল হবে। ব্যবসা বান্ধব নীতি গ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “নতুন সংসদ সদস্যরা সরকারের নীতিমালা ও জনসেবা কার্যক্রমকে সমর্থন করবে। আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের চাহিদার প্রতি মনোযোগী থেকে বিভিন্ন সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করবে। এভাবে দেশ ত্বরান্বিত উন্নয়নের দিকে এগোবে।”
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বিশ্বাস ব্যক্ত করেছেন যে, সংসদে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলীয় সদস্যদের অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টা দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন, ব্যবসা-বান্ধব পরিবেশ এবং নাগরিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।