1. admin@jtv.news : admin :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর - JTV
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জনের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের সময় কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন ইবাদত, দান ও দোয়ার মাধ্যমে রমজানকে অর্থবহ করার আহ্বান: আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩ বার পঠিত

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে। প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।’

তারেক রহমান আরও উল্লেখ করেছেন, ‘যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে পানি জমতে দেবেন না।’

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ রোগের প্রকোপ বেশি থাকে। তবে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি কোনও নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়। তাই যে কোনো সময়ে সতর্ক থাকা জরুরি।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সরকার ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতিসপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে। স্থানীয় প্রশাসন এ অভিযানে সক্রিয় ভূমিকা নেবে। জাতীয় সংসদ সদস্যসহ সব জন প্রতিনিধি প্রতি শনিবার এলাকার মানুষকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।’

সবশেষে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান মানুষের জীবন রক্ষা করবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূলমন্ত্র: প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV