1. admin@jtv.news : admin :
ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার - JTV
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জনের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের সময় কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন ইবাদত, দান ও দোয়ার মাধ্যমে রমজানকে অর্থবহ করার আহ্বান: আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সংসদীয় কার্যক্রমে নতুন প্রাণ, দেশের অর্থনীতির গতিশীলতা বাড়বে: আলহাজ্ব মোহাম্মদ সোহাগের মতামত হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এর আগে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখ থেকে চালু হবে কৃষক কার্ড। আগামী ১৬ মার্চ দিনাজপুরে শুরু হবে খাল খনন কর্মসূচি।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। সেইজন্যই আমাদের ইচ্ছা, দর্শন, পরিকল্পনা—বাংলাদেশের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই।

ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনে কারীমে উল্লেখ রয়েছে। ইহকালীন, পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ীও নির্দেশিত রয়েছে। সুতরাং, ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা, দীক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কীভাবে আরো বেশি করে দেশ এবং জনগণের কল্যাণে প্রয়োগ করতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টাও অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এই দেশের জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV