1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১১৬ ডলার - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১১৬ ডলার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ইরান যুদ্ধের আঁচ পড়েছে তেলের বিশ্ববাজারে। তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) সকালে অপরিশোধিত তেলের দাম ১১৬ ডলার ছাড়িয়েছে। দরপতন হয়েছে এশিয়ার শেয়ারবাজারেও। লেনদেন শুরুর পরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলার ছাড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম প্রায় ৩.৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে।

এদিকে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও। এদিন লেনদেন শুরু হতে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমেছে। আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৪ শতাংশ নেমে গেছে।

গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের চিরশত্রু ইসরায়েলে হামলা শুরু করে তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে ইরান। এতে বাড়ছে তেলের দাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV