1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিটিটিসির - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিটিটিসির

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে, সেই তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়ার কথা জানালেন সিটিটিসির যুগ্ম-কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি বলেন, আমরা এই তথ্যটা পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করছি।তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গী দমনের জন্য গঠিত এই বিশেষায়িত ইউনিটের প্রধান। তবে শঙ্কার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব।নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার আছে জনতে চাইলে তিনি বলেছেন, “এ বিষয়ে আমার কাছে এখন স্পেসিফিক তথ্য নাই, ওটা আপনারা যা দেখেছেন, আমরা তাই দেখেছি।”

 

বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’ বলে মন্তব্য করে আলোচিত হন। এমনকি ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কীসের জঙ্গি’ এমন মন্তব্যও তিনি করেন।

 

এখন এমন ‘হামলার শঙ্কার’ মধ্যে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন কাছে সাবেক ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়।

 

তাহলে দেশে জঙ্গি আছে কি-না জানতে চাইলে তিনি একইভাবে বলেন, “দেখেন আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা পেলে অবশ্যই ব্যবস্থা নিব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV