1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে শতাধিক মানুষ ঘাট এলাকায় ভিড় করেন।

জানা গেছে, পদ্মা নদীতে স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এসময় তাদের বড়শিতে আটকা পড়ে ওই কুমিরটি। পরে তারা এটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।

 

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি বড়শিতে ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে তারা আরো দুটি কুমির দেখতে পেয়েছেন। ওই দুটি কুমির আকারে আরো বড় ছিল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর দ্রুত উদ্ধার করে ঘাট এলাকায় আনা হয়েছে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন জানান, বিষয়টি জানার পর ওসির নির্দেশে যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে সেজন্য পুলিশ দ্রুত ঘাটপাড়ে অবস্থান নেয়।বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে ওই কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV