1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

হরমুজ প্রণালিতে অন্তত তিনটি পণ্যবাহী জাহাজে (কনটেইনার শিপ) গুলিবর্ষণের ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (ইউকেএমটিও) ও সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গতকাল সকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তিনটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এই ঘটনার পরপরই জ্বালানি তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়ে।
লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ৪২ মিনিটে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ দশমিক ০৭ ডলারে কেনাবেচা হচ্ছে। অন্যদিকে, মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১ দশমিক ৫১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ১৮ ডলারে। এর আগে মঙ্গলবারও তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরান আগে থেকেই কড়াকড়ি আরোপ করে রেখেছে। মার্কিন-ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিবাদ এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান এই পদক্ষেপ নেয়।

এমন এক সময়ে এই হামলার খবর এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামানো এই যুদ্ধ বন্ধে আলোচনার সুযোগ দিতেই ট্রাম্প এই উদ্যোগ নেন। তবে ট্রাম্পের এই ঘোষণা একতরফা হওয়ায় ইরান বা ইসরায়েল এতে শেষ পর্যন্ত সায় দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই পথে যেকোনো অস্থিরতা বিশ্ববাজারের জন্য চরম উদ্বেগের।


এদিকে ইউরোপেও জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি রুশ তেল সরবরাহের ড্র–জবা পাইপলাইন চালুর কথা বললেও ভিন্ন খবর দিচ্ছে রুশ সূত্রগুলো। জানা গেছে, আগামী ১ মে থেকে কাজাখস্তান হয়ে জার্মানিতে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে রাশিয়া।
জ্বালানি খাতের বিশ্লেষক সংস্থা পিভিএম জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ার খবর এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতাÑসব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, ইউরোপ ও সুদূর প্রাচ্যের দেশগুলো এখন যেকোনো মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV