1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে যশোরে গিয়ে পৌঁছেছেন। এই সফরে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তার গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এরপর সকাল সাড়ে ৯টায় তিনি আকাশপথে যশোরের উদ্দেশে যাত্রা করেন। তিনি সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে শার্শা উপজেলার উলশী খাল খনন অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
বেলা ১১টা ১৫ মিনিটে সেখানে উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় উলশী এলাকায় আয়োজিত একটি পথসভা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
শার্শার কর্মসূচি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে সড়কপথে যশোর সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টায় সার্কিট হাউসে পৌঁছে তিনি বিশ্রাম ও বিরতি নেবেন।
এরপর বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জনসভা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV