1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিদর্শন, জলাবদ্ধতা ‘সাময়িক’—বললেন মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিদর্শন, জলাবদ্ধতা ‘সাময়িক’—বললেন মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পঠিত

সংসদে উত্থাপিত জলাবদ্ধতার সমস্যা শুনে তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর নির্দেশে মীর শাহে আলম চট্টগ্রাম সফর করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়সহ জলাবদ্ধতা-প্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। শুষ্ক মৌসুমে যেমন থাকে, বর্তমানে পরিস্থিতি প্রায় তেমনই রয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, চলমান খাল নির্মাণ ও সংস্কারকাজের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং আগামীকাল সকালের মধ্যেই অবশিষ্ট পানি সরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমলেও তা দ্রুত অপসারণ করা হয়েছে। প্রায় ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশন এলাকায় খুব অল্প অংশেই পানি জমেছিল, যা বড় কোনো সংকট নয়। পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি নিজেও পানির মধ্য দিয়ে হেঁটে পরিদর্শন করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অধীনে ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, এর মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বাকি কয়েকটির কাজ শেষ পর্যায়ে। প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালে নির্মাণকাজের জন্য স্থাপিত অস্থায়ী ব্যারিকেডের কারণে পানি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে ব্যারিকেড সরিয়ে খালটি সচল করা হবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাময়িক ভোগান্তি থাকলেও দ্রুত তা নিরসনে সংশ্লিষ্টরা কাজ করছে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে এমন সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV