1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার আহ্বান - JTV
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, প্রতিশ্রুতি দিলেন মামদানি ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ১৭৮, আটক ৭০ নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক সূচনা আজ, প্রথম পর্বে সাঁতার তিন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন। এই পূর্ণিমা তিথিতেই গৌতম বৌদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয় বলে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

তিনি বলেন, গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। তার শিক্ষা—শান্তি, সহনশীলতা, করুণা ও মানবিকতা—বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশ্বব্যাপী যখন সংঘাত ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে, তখন বুদ্ধের মানবিক ও শান্তির বাণী আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এই নীতিতে বিশ্বাস রেখে সরকার একটি অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছে।

শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বুদ্ধ পূর্ণিমার শিক্ষা, সম্প্রীতি ও কল্যাণের বার্তা মানবজাতির সার্বিক মঙ্গল বয়ে আনবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV