1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দীর্ঘ ১৯ বছর পর সচল হচ্ছে আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

দীর্ঘ ১৯ বছর পর সচল হচ্ছে আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল দীর্ঘ ১৯ বছর পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি হাসপাতালটি পরিদর্শন শেষে এ উদ্যোগের কথা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 

তিনি বলেন, “এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলিয়ারহাট হাসপাতালটি দ্রুত পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে।”

জানা যায়, বিএনপি সরকারের আমলে তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান হাসপাতালটির উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।

স্থানীয়দের অভিযোগ, বিগত সময়ের অবহেলা ও প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতালটি অচল হয়ে পড়ে, ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চিকিৎসা সেবার জন্য দূরবর্তী স্থানে যেতে হতো।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে আলিয়ারহাটসহ আশপাশের এলাকার হাজারো মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV