1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ’র বৈঠক, পোশাক শিল্পে নতুন আশার বার্তা - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ’র বৈঠক, পোশাক শিল্পে নতুন আশার বার্তা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময়ে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাশের পূর্বে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

একইসাথে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে নীতিগত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।

মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন, বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা, শিল্পের বহুমুখীকরণ এবং জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএ’র পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।

দেশের শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলে বিকেএমইএ বিশ্বাস করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV