1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বসুন্ধরা গ্রুপ নিয়ে সাংবাদিক নাজমুস সাকিবের নতুন তথ্য - JTV
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড

বসুন্ধরা গ্রুপ নিয়ে সাংবাদিক নাজমুস সাকিবের নতুন তথ্য

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

কানাডা থেকে প্রচারিত অনলাইন ভিত্তিক নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের নতুন তথ্য। তিনি তার ভেরিফাইড ফেসবুক এক পোস্টে জানান, বসুন্ধরার অত্যাচার দেখে নেন কেন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে চায় না?? বসুন্ধরায় বাড়ি একজন আইনজীবী বন্ধুর আমার কাছে পাঠানো তথ্য।

বসুন্ধরার মত বাটপাড় চাদাবাজ সারা দেশে দ্বিতীয়টি নেই। এটাকে দেশের ভিতরে আরেকটা দেশ বলা যায়।

যার প্রধান কার্যালয় এবিজি টাওয়ার, যার পুরোটাই চাদাবাজির আখড়া।

আপনি এখান থেকে আপনার মালামাল বের করবেন, তার অনুমতি লাগবে,

নিজের মালামাল ঢুকাবেন , তার অনুমতি লাগিবে।

সকল বসবাসকারীকে প্রতি বর্গফুট হিসাবে মাসিক ফি দিতে হয় !!

আপনি আপনার প্লট বেচবেন, কাঠা প্রতি ৫ লাখ তাকে দিতে হবে,

আপনি নিজের জমি নিজে ডেভেলপমেন্ট করবেন, কাঠাপ্রতি ৫ লাখ তাদের দিতে হবে,

আপনার জমি কোন কোম্পানিকে ডেভেলপমেন্ট করতে দিবেন, কাঠাপ্রতি ১০ লাখ ঐ কোম্পানি থেকে চাদা নিবে।

আপনি আপনার ল্যান্ডের মাটি কাটবেন?
তাদের নির্ধারিত লোককেই এই কাজ দিতে হবে, মার্কেট রেট আছে ৬ টাকা তাদের লোককে দিতে হবে ১৮ টাকা। আপনার ল্যান্ডের মাটি আবার তাদের নির্ধারিত জায়গায় ফেলতে হবে, বসুন্ধরার বাহিরেও নেওয়া যাবে না। ট্রাক ভাড়াও আপনাকে বহন করতে হবে।

আপনার রাবিশ ফেলবেন তাদের লোকদের দিয়েই ফেলতে হবে। ২০০০/- প্রতি ট্রাক। ট্রাক ড্রাইভারদের আবার ঘুস না দিলে তারা আপনার রাবিশ নিবে না।

আপনি রেডিমিক্স ডালাই করবেন? তাদের রেডিমিক্স নিতে হবে, মার্কেট রেট ৩৪০/- তাদের রেট ৩৯০/-

আবার বাহিরে থেকে কিনলে রাত ১২ টার পর ট্রাক ঢুকাইতে পারবেন, সকাল ৬ টার আগেই ডালাই করতে না পারলে আর ঢালাই করতে দিবে না, অথচ তাদের থেকে নিলে ২৪ ঘন্টা ডালাই করতে পারবেন।

আপনি পাইল করবেন? তাদের লোককে দিতে হবে, মার্কেট রেট ১৫০ তারা নিবে ২৫০।

আপনি রাজউক অনুমোদন নিয়ে বিল্ডিং করতে পারবেন না, সেটা আবার তাদের কথিত ইঞ্জিনিয়ার থেকে অনুমোদন করিয়ে কাটসাট করিয়ে তারপর করতে পারবেন।

আপনি কোন গেট টুগেদার বা বিয়ে শাদির অনুষ্ঠান করতে পারবেন না, তাদের কমিউনিটি সেন্টারে করতে হবে। বা বসুন্ধরার বাহিরে করতে হবে।

নিজ বিল্ডিং এ ছোটখাটো জন্মদিন অনুষ্ঠান করতে চাইলেও তাদের কাছে লিখিত অনুমোদন নিতে হবে।

আপনি ময়লা বিল দিবেন? তাদের নির্ধারিত লোককেই দিতে হবে, মাসে ৫০০/-

আপনার গ্যাস সিলিন্ডার লাগবে?
বসুন্ধরার গ্যাস সিলিন্ডারই নিতে হবে। যদি সাপ্লাই নাও থাকে তাহলে উপোস থেকে মরে যাবেন, বাহিরে থেকে অন্য কোম্পানি আনতে পারবেন না।

আপনার ডিশ ইন্টারনেট লাগবে?
তাদের নির্ধারিত কোম্পানি থেকে নিতে হবে। আবার রেট বেশী, সার্ভিস স্লো।

আপনি রাতে জরুরী ১০০ ফিট মাদানি রোডে দিয়ে যাবেন।
তারা যাইতে দিবে না। গেট বন্ধ।

৩০০ ফিট দিতে ঘুরে যাইতে হবে, তাও আবার আগাখান রোড দিয়ে। অন্য গেটও বন্ধ।

নর্থ সাউথ, এআইইউবি ভার্সিটির সড়ক ইচ্ছাকৃত ভাবে তারা নিয়ন্ত্রণ করে, বন্ধ করে। অথচ নর্থসাউথের যমুনার দিকে গেট খুলে দিলে এই এলাকার ৮০% যানজট কমে যায়।

নামে বেনামে আপনার কর্মচারীদের তারা ধরে নিয়ে যায়, আটক রাখে। আপনার লোকদের ও আপনাকে তারা হয়রানি করে। মনে হবে এক নরকের পাহারাদারের অধিনে আছেন।

এরকম আরও ১০০ টা ফিরিস্তি দিতে পারবো।

এবার বলেন কেনো আপনি দেশের ভিতরে আরেকটা দেশে থাকবেন? কেনো আপনি সিটিকরপোরেশনের বাহিরে থাকবেন?

দ্বিমত থাকলে আপনার সুবিধা অসুবিধা নিয়ে যুক্তিযুক্ত মন্তব্য করেন, বসুন্ধরার দালালি কইরেন না।

বিঃদ্রঃ ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ভূমিদস্যু শাহ আলমের পুত্র তাসভীর যাকে দিয়ে এই সাম্রাজ্য টিকিয়ে রাখার পায়তারা করছে বসুন্ধরা

অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV