1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দুটি মুসলিম দেশ। তিউনিসিয়া ও তুরস্ক জানিয়েছে, তাদের দেশে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে দেশ দুটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। ফলে সোমবার থেকে নতুন মাস গণনা শুরু হবে।

এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানিয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী সোমবার থেকেই জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব কষে এই ঘোষণা দিয়েছে তুরস্ক।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ অধিকাংশ মুসলিম দেশ এখনও জিলহজ মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এসব দেশে রোববার (১৭ মে) চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া হবে। এরপরই নির্ধারিত হবে পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV