1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করল পাকিস্তানকে।সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

 

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনেও লড়াই চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানর জুটি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

শেষ দিনের শুরুতে দ্রুত রান তুলে ম্যাচে উত্তেজনা ফেরায় পাকিস্তান।রিজওয়ান তুলে নেন দারুণ এক ইনিংস, তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। ৯৪ রানে শরীফুল ইসলামর বলে গালিতে ক্যাচ দেন তিনি।

 

এর আগে বিপজ্জনক হয়ে ওঠা সাজিদকে ফিরিয়ে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ।দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়কও হন তাইজুল।

 

শেষ পর্যন্ত ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

এই সিরিজ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে এত টানা জয় পায়নি টাইগাররা।

ব্যাট হাতে সিরিজে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। অন্যদিকে বোলিংয়ে তাইজুল, মিরাজ ও শরীফুলদের ধারাবাহিক সাফল্য পুরো সিরিজে পাকিস্তানকে চাপে রেখেছে।

সব মিলিয়ে সিরিজজুড়ে ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই ঐতিহাসিক ধবলধোলাই এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন এক মাইলফলক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV