1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

বর্তমান সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। দেশ এখন জনগণের প্রত্যাশার বিপরীত দিকে চলছে।”

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “মাত্র এক মাসের ব্যবধানে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। যদি মূল্যবৃদ্ধি করতেই হতো, তবে তা জাতীয় সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল।”

সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, “এই হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে যায়, তবে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক তেমনি ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সরকারকে এই বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা সরকারের প্রধান দায়িত্ব। সরকার যদি সেই মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।”

এর আগে ডা. শফিকুর রহমান নিহত শিশু ফাহিমার স্বজনদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এ সময় ফাহিমার সমবয়সী শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV