1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ডেঙ্গু প্রতিরোধে অসহযোগিতা করলেই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

ডেঙ্গু প্রতিরোধে অসহযোগিতা করলেই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৯ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন)রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।
সবাইকে সর্তক করে তিনি বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে জরিমানা করা হবে।
এ ছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ বাকি ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV