1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত

বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের তীব্র সমালোচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা ও মানুষকে বিভ্রান্ত করা।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধনী পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় বলে একটি ধারণা তৈরি হয়। তবে আল্লাহর রহমতে এবার বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়নি। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আগে যেসব ট্যাক্স ছিল, বর্তমান সরকার সাম্প্রতিক বাজেটে প্রায় ৬০টি পণ্যের ওপর থেকে তা প্রত্যাহার করেছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ না পড়ে এবং জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের মানুষকে ভালো রাখা। সেই উদ্দেশ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। তবে মদ ও সিগারেটে ট্যাক্স বাড়ানো হয়েছে, যা মানুষের জন্য ক্ষতিকারক।

বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সরকারের সাথে জনগণের সমর্থন আছে বলেই, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাবো। এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করবো সর্বোচ্চ শক্তিতে দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা ও শেষ ঠিকানা।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনঃখননের কাজ শুরু করতে চাই। আগামী পাঁচ বছরে আমরা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করেছে সরকার। ভালো ফলাফলের জন্য বৃত্তির ব্যবস্থা। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV