1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের অভিনন্দন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের অভিনন্দন

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২২৯ বার পঠিত

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ও পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ সম্বন্ধে পরিচালনা পরিষদ।

সংগঠনটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “মো. ফজলুল হক একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। এফবিসিসিআইয়ের মতো দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠনের প্রশাসক হিসেবে সরকার একজন যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি সততা, দক্ষতা ও সুশাসনের মাধ্যমে দায়িত্ব পালন করলে দেশের ব্যবসায়ী সমাজ উপকৃত হবে এবং এটি একটি মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল। মো. ফজলুল হক বিকেএমইএর সভাপতি থাকাকালে সংগঠনটি দেশ-বিদেশে সুনাম বৃদ্ধি পেয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিট পোশাকশিল্পের অবস্থান আরও শক্তিশালী হয়েছিল। তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা এফবিসিসিআইয়ের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, “বাংলাদেশের ব্যবসায়ী সমাজে মো. ফজলুল হকের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কোনো বিকল্প নেই। তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। একই সঙ্গে তিনি নতুন প্রশাসকের সফলতা কামনা করেন।”

উল্লেখ্য, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর সরকার ব্যবসায়ী মহল থেকেই এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. ফজলুল হক বলেন, “সরকার আমাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে। আমি ব্যবসায়ী সমাজের সহযোগিতা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”
মো. ফজলুল হক এর আগে বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। ব্যবসায়ী মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নির্ধারিত ১২০ দিনের মধ্যেই এফবিসিসিআইয়ের নির্বাচন সম্পন্ন হবে এবং সংগঠনটি আবারও নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্বের হাতে ফিরে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV