1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কাল রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

কাল রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষ করে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারের অংশ নেবেন। পাশাপাশি জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সূচি রয়েছে।

                                                                                বিজ্ঞাপন

এই সফরকে ঘিরে বগুড়ায় প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। গত রোববার দলটির জেলা নেতারা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি তার নিজ নির্বাচনি এলাকায় প্রথম সফর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV