1. admin@jtv.news : admin :
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়াকড়ি জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যুদ্ধ দ্রুত বন্ধ না হলে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা সফল শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আমিন উর রশিদ এখন খাদ্য, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন আমেরিকার তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার।

ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন, ৬ হাজার ২৮৪ কারাবন্দি। চূড়ান্ত হয়েছে ৫ হাজার ৯৬০ জনের।

এদের মধ্যে রয়েছেন ২২ রাজনীতিবিদ, ১৭ আমলা ও পুলিশ সদস্য।

 

 

আইজি প্রিজন্স জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এ কার্যক্রম পরিদর্শনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ট্রেনিং ব্যালট পেপার ও খাম চেয়েছে। আশা করছি, আজকের মধ্যেই সেগুলো পেয়ে যাবো। এরপর সেগুলো বন্দিদের হাতে-কলমে দেখানো হবে। আসল ভোটের আগে বন্দিদের ভোটের সব বিষয় শেখানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV