1. admin@jtv.news : admin :
তারেক রহমান বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা সফল শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আমিন উর রশিদ এখন খাদ্য, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন আমেরিকার তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের

তারেক রহমান বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

আগামী জাতীয় নির্বাচনে বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে এক নির্বাচনি সমাবেশে নিজের জন্য এবং বগুড়ার অন্যান্য আসনগুলোর প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান।


রাত ১১টা ৪৮ মিনিটে ঐতিহাসিক আলতাফুননেসা খেলার মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এর পর রাত ১২টা ২২ মিনিটে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া শহরে জনতার স্রোতের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় হাজারো জনতা গগণবিদারি স্লোগানে তারেক রহমানকে বরণ করেন। প্রায় ১৯ বছর পর তিনি বগুড়ায় আসেন। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিনি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বক্তব্যের শুরুতে ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। বগুড়া জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এতে সভাপতিত্ত্ব করেন। এ সময় বগুড়ার ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি দলের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবার নাই। এই মুহূর্তে আপনাদের (বগুড়াবাসী) কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ এই যে, আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এ যে কাজ করছি… আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। উনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর, ভালো ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া।


তারেক রহমান বলেন, আমরা কাজ না করলে আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না। কাজেই আমি একটা কথা বলি, প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

তারেক রহমান বলেন, আপনাদের দোয়া চাইতে এসেছি, দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার, প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে গর্ব করতে পারেন সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আপনারা করবেন।

নওগাঁ থেকে সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমানের গাড়িবহর বগুড়ার উদ্দেশে রওনা হলে পথে পথে নেতা-কর্মীরা রাস্তার দুই ধারে সমবেত হয়ে অপেক্ষায় ছিল ঘণ্টার পর ঘণ্টা। সে কারণে সমাবেশস্থলে আসতে নির্ধারিত সময়ের চাইতে সাড়ে চার ঘন্টারও বেশি সময় লেগে যায়।
বগুড়া শহর দিয়ে নিজের নির্বাচনি আসনের বিভিন্ন রাস্তা ঘুরে তারেক রহমান আলফাতুন্নেসা খেলার মাঠে পৌঁছান। এই সময়ে পুরো সমাবেশ স্থল স্বাগত শ্লোগানে সরব হয়ে উঠে । তারেক রহমান মঞ্চে উঠে নেতা-কর্মী-সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই সময়ে মঞ্চে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমানও।

তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম বগুড়া এলেন তারেক রহমান। নির্বাচনি প্রচারণা শুরুর আগে বগুড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক শোকসভায় যোগ দিতে চাইলে নির্বাচন কমিশনের অনুরোধ বগুড়া সফর স্থগিত করেন তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছাড়াও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান।

নির্বাচনি জনসমাবেশে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া–৩ আসনে আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের মোরশেদ মিলটনকে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান।

‘বগুড়াকে বিতর্কিত করা যাবে না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, আল্লাহ যদি চায় সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না। বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে… পারবেন… ইনশাল্লাহ।
তারেক রহমান বলেন, চাকরি-বাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যা আছে ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। আমরা নিশ্চয়ই চাইবো না যে, অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থায় ফেলুক এই বলে যে বগুড়া দেখেই সব পাচ্ছে ,আমরা বগুড়া না বলে পাচ্ছি না… আমরা কি চাই এরকম বলুক মানুষ?

তারেক রহমান বলেন, আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। সেজন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে।

২০০১-২০০৫ সালে বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদরসহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যে কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজ কম-বেশি করার জন্য। হয়তো আমরা ১০০ ভাগ সফল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কানুন ও রীতিনীতির মধ্য থেকে যতটুকু সম্ভব হয়েছে, আমরা চেষ্টা করেছি। এই বনানী মাটিডালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তা বলুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরও বিভিন্ন উন্নয়ন কাজের কথা বলুন না কেন, যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি।”

তারেক রহমান বলেন, এই বগুড়ার কাজগুলো করার জন্য বগুডা আমার কাছে একটি মডেল জেলার মত ছিল। কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের ৬৩টি জেলাকে কিভাবে কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই ৬৩টি জেলাকে ‘বগুড়া মডেলে’র মতো সাজাব।

তারেক রহমান বলেন, এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত, কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা সভাপতি রেজাউল করীম বাদশার সভাপতিত্বে এই নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম মাহবুবুর রহমান, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভিপি সাইফুল ইসলামসহ জেলার নেতারা বক্তব্য দেন।

উত্তরাঞ্চল তিনদিনের সফরের দুপুরে তারেক রহমান ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী পৌঁছান। রাজশাহী মাদ্রাসা মাঠে এবং নওগাঁ এটিম মাঠে দুটি নির্বাচনি জনসভা করে রাতে বগুড়ায় আসেন তিনি। রাতে বিএনপি চেয়ারম্যান বগুড়ার নাজ হোটেলে রাত্রিযাপন করেন।

আজ শুক্রবার বিকেলে তারেক রহমান সড়কপথে রংপুরের পীরগঞ্জ যাবেন ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। সেখান থেকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV