1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নির্বাচনী সফরে আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী সফরে আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহর খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনার পথে রওনা দেবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে বেলা ১২টায় সমাবেশে যোগ দেবেন তিনি।

                                                                                              বিজ্ঞাপন

দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে রোববার দুপুরে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, এই জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির ১৪ জন প্রার্থীকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

                                                                                        বিজ্ঞাপন

এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে প্রত্যাশা জেলা বিএনপির। জনসভা শেষে ফের হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এর আগে নির্বাচনী প্রচারাভিযানে বিএনপি চেয়ারম্যান সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে জনসভা করেছেন তারেক রহমান। এরপর নির্বাচনী জনসভা করতে তার বরিশাল যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV