1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মিথ্যা অভিযোগ জামায়াতের বললেন,মীর শাহে আলমের - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

মিথ্যা অভিযোগ জামায়াতের বললেন,মীর শাহে আলমের

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

বগুড়া-২ (শিবগঞ্জ): পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ধানের শীষ প্রার্থী মীর শাহে আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জামায়াতের 

‘জেলা নির্বাচন অফিসার বললেন, প্রার্থীতা বাতিলের কোন সুযোগ নেই’
———
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী লড়াই যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এ অবস্থায় বিএনপি নেতাদের অভিযোগ, নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ষড়যন্ত্রে নেমেছে জামায়াত।

জানা গেছে, ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন জেলা জামায়াতের নায়েবে আমীর আবু নছর মোঃ আলমগীর হোসাইন। অভিযোগে বলা হয়, লাভজনক পদে থেকে মীর শাহে আলম সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তার প্রার্থিতা বাতিল করা হোক।

তবে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিসিক ও বিআরটিসির পরিচালক পদ অলাভজনক পদ হিসেবে বিবেচিত। সংবিধানের ৬৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি অলাভজনক পদের যে সজ্ঞা দেয়া আছে তাতে বিসিক ও বিআরটিসির পরিচালক পদ অন্তর্ভুক্ত। তাই গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২-এর ধারা ১২(১)(গ) অনুযায়ী উক্ত দুটি প্রতিষ্ঠানের পদে থেকে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। সরকারি বিধান অনুযায়ী লাভজনক পদের সংজ্ঞার মধ্যেও বিসিক ও বিআরটিসি পরিচালক পদ পড়ে না বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

 

এবিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম বলেন, আইন অনুযায়ী এখন আর প্রার্থীতা বাতিলের কোন সুযোগ নেই। আর এসব পদ থেকে উনি যেহেতু নিয়মিত বেতন-ভাতা পান না, তাহলে এটা অবশ্যই অলাভজনক পদ।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব বলেন, জামায়াত নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু শিবগঞ্জের মানুষ ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV