1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না: জামায়াত আমির - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না: জামায়াত আমির

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারাদেশ এখন জেগে উঠেছে। তারা বলে দিয়েছে— ‘আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জাতিকে আর কোনো মিথ্যা আশ্বাস দেবো না। কিন্তু একটা কথা আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলবো— বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত; এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হবো না, জনগণের সেবক হবো। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদেরসহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১০ টাকা কেজি দরে চাল খেয়ে এখনও পেটের ভেতর গরম রয়েছে, ফাপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড, সেই কার্ড, ঘাটে ঘাটে কার্ড। এই সব কার্ড হইলো ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলাও হইলো সেইরকম ভুয়া। এই সব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে।

জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায়, আল্লাহর মেহেরবানীতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV