1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে ঘিরে তাই রাজধানীজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিয়ে দেখা গেছে যৌথ বাহিনীকে। 

পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ছিল ব্যাপক তৎপরতা। এসময় বিভিন্ন সড়কে বিজিবির এপিসি টহল দিতে দেখা যায়।

দেখা যায়, ব্যস্ত রাজধানী এখন অনেকটাই নিয়ন্ত্রিত, অনেক বেশি সতর্ক। প্রতিটি সড়কেই চোখে পড়ছে নিরাপত্তার কড়া নজরদারি। ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সাধারণ ও সাপ্তাহিক মিলে ৪ দিনের ছুটি পাওয়ায় রাজধানী ছেড়েছে হাজার হাজার মানুষ। তাদের মধ্যে কেউ বাড়ি যাচ্ছেন ভোট দিতে, আবার কেউ যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আবার ট্রেনের চিত্র ছিল ভিন্ন; কামরায় জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চড়ে মানুষকে ঘরে ফিরতে দেখা গেছে।
রাজধানী রাস্তায় নেই তেমন যানবাহন। কিছুটা ভোগান্তি তৈরি হলেও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নগরবাসীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে যৌথবাহিনী।
তাছাড়া ভোটকেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। দিনভর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন তারা।
এছাড়া বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি। সন্দেহভাজন মনে হলেই গাড়ি তল্লাশির পাশাপাশি চলাচলের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার কোনোভাবেই নির্বাচনকে বিতর্কিত করতে চান না তারা। ভোটারদের নিরাপত্তা দিতে সবোর্চ্চ সর্তক থাকবেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV