1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
‘দল নয়, নিজের জন্য খেলেন’, পাকিস্তান সিরিজের আগে মিরাজের জবাব - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

‘দল নয়, নিজের জন্য খেলেন’, পাকিস্তান সিরিজের আগে মিরাজের জবাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

‘দলের চেয়ে নিজের ব্যক্তিগত অর্জনের দিকেই বেশি মনোযোগ মেহেদী হাসান মিরাজের’, দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এই অভিযোগ বেশ পুরোনো। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে সংবাদ সম্মেলনেও খোদ বাংলাদেশ অধিনায়কের দিকে ধেয়ে এলো এমন প্রশ্ন। তবে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন মিরাজ। তার স্পষ্ট দাবি, নিজের রেকর্ডের জন্য নয়, বরং দলের প্রয়োজনেই খেলেন তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন মিরাজ। নিজের কাছে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির বাস্তবতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নই। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি এবং ম্যাচগুলোর মাঝে বেশ বিরতিও ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, আমি অনেক ম্যাচ জেতাব, হয়তো সেটা হচ্ছে না। পারফরম্যান্স এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব যেন দলের জন্য ম্যাচ জেতাতে পারি।’

দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এই অলরাউন্ডার। নিজের চেয়ে দলের ভালো করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। মিরাজ বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবি না। সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে।’

নিজের অলরাউন্ড ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং–বোলিং দুই জায়গাতেই আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করছি। আমি যে পজিশনে ব্যাটিং ও বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার এবং দলকে একটি ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।’

ক্যারিয়ারের শুরুতে টপ অর্ডারে খেললেও, এখন ব্যাটিংয়ে সাত নম্বরেই নিজেকে থিতু করতে চান মিরাজ। এর পেছনের যৌক্তিক কারণ হিসেবে তিনি লোয়ার অর্ডারে বোলারদের নিয়ে খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মিরাজ বলেন, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বরে) খেলেছি, তাই এখানে আমার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এমন অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি, যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, তবে এটা দলের জন্য ভালো হবে। কারণ, টপ অর্ডারেও আমি অনেক ব্যাটিং করেছি, হয়তো রানও পেয়েছি; কিন্তু দল জেতেনি। তাই আমি মনে করি, সাত নম্বর পজিশনটাই আমার জন্য সবচেয়ে ভালো।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV