1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী আতারপাড়া মাঠ এলাকায় নিয়মিত টহলের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার রাতে মহিষকুণ্ডি বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি র‌্যাব-১২ সদস্যরা দৌলতপুর থানা এলাকা থেকে দুই আসামিসহ বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার করে। এছাড়া আলাদা অভিযানে ৪৭ বিজিবি মালিকবিহীন আরও দুটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV