1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী  - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লক্ষ পরিবারকে বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি মাসে পরিবারপ্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে।

চালের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে সরকার বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন ৪০৬ মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি বলেন, ‘দেশের ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব চাল সরবরাহ করা হচ্ছে।

আজ রোববার (৫ এপ্রিল) নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফির এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা প্রদানে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।
জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লক্ষ পরিবারকে বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি মাসে পরিবারপ্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সে হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চাল বাজেটে সংস্থান রাখা হয়েছে। ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ৭.৯৩ লাখ মেট্রিক টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে (যা সংস্থানকৃত বাজেটের প্রায় ৭৯.২৫ শতাংশ)। এছাড়াও একই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫ মাসে ভিটামিন এ, ভিটামিন বি১, ভিটামিন বি১২, ভিটামিন বি৯ (ফলিক অ্যাসিড), আয়রন এবং জিংক সমৃদ্ধ ২৪৮টি উপজেলায় ৩.০৭ লাখ মেট্রিক টন পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘বাজারদর নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ওএমএস (সাধারণ) কার্যক্রমের মাধ্যমে ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদর পৌরসভায় ১ হাজার ৯১টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা ও ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে দৈনিক ৫১ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ১ হাজার ৪৩২ মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে। এছাড়াও, চালের ঊর্ধ্বমূল্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম হিসেবে ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে দৈনিক ৪০৬ মেট্রিক টন চাল উপজেলার বাজারে বিক্রয় করা হচ্ছে।’
আব্দুল বারী সংসদে আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে ওএমএস খাতে ৩ লাখ মেট্রিক টন চাল ও ৫.২৫ লাখ মেট্রিক টন গমের বাজেট রয়েছে। গত ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ২.০৯ লাখ মেট্রিক টন চাল এবং ৩.২৭ লাখ মেট্রিক টন আটা বিক্রয় করা হয়েছে (যা সংস্থানকৃত বাজেটের প্রায় ৭০ শতাংশ)।’
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর টিসিবির মাধ্যমে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭ পরিবারের মাঝে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮৩৩ মেট্রিক টন চাল বিক্রয় করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV