1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ব্যবসায়ী সোহাগ অপহরণের পর মোবাইল ডেটা ব্যবহার করে দীর্ঘদিনের ব্ল্যাকমেইল,অনলাইন চক্র সক্রিয়, তদন্তে একাধিক সংস্থা - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ী সোহাগ অপহরণের পর মোবাইল ডেটা ব্যবহার করে দীর্ঘদিনের ব্ল্যাকমেইল,অনলাইন চক্র সক্রিয়, তদন্তে একাধিক সংস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

যার হাত ধরে হাজারো মানুষের কর্মসংস্থান, অসহায় মানুষের সমাজসেবার প্রাণ হিসেবে সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সরলতার সুযোগ নিয়ে অর্থ সম্পদের লোভে পড়ে অপহরণ করেন তারই প্রতিষ্ঠানের অব্যাহতি দেয়া কর্মকর্তা কর্মচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কোনরকম অহংকার, অহমিকা ছাড়া সাদামাটা জীবন যাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারি কারণে তার স্টাফদের একসাথে বসে এক টেবিলে খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া, বিনোদন এবং কি সাথে নিয়ে পবিত্র হজ করাতেও নিয়ে যেতেন তার সাথে। স্টাফদের পরিবারের সদস্যদের বিয়ের অর্থ সহায়তা, অসুস্থ হলে সুচিকিৎসার ব্যবস্থা করে দিতেন, শুধু তাই নয় দিতেন অর্থ সহায়তা ও। বিভিন্ন সময় অন্যায় অপরাধ কর্মকান্ডে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াও হয়। অথচ কে জানত এই ভয়াবহ কিলারা তার নিজ প্রতিষ্ঠানের চাকরি থেকে অব্যাহতি প্রাপ্ত অপহরণের অন্যতম মাস্টারমাইন্ড আলামিন ওরফে (জিতু), ড্রাইভার কবির হালদার (৩৯), লতিফ সিদ্দিকী রতন (৩৩),সাব্বির আহমেদ (৩০), ইব্রাহিম খলিল (৩১) ইমরান হোসেন মোহন, এবং আলামিন।

ভিকটিম আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সাথে অপহরণের জড়িত আসামিরা পালিয়ে বেড়াচ্ছে প্রশাসন কেন ধরতে পারছে না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আসামিদের ধরতে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কাজ করছে আমি আশাবাদী আসামিরা খুব শিগগিরই ধরা পড়বে।অপহরণের ঘটনার পর আমার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপহরণের মাস্টারমাইন আলামিন ওরফে (জিতু) ব্ল্যাকমেইল করে আসছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে এই চক্রটি সক্রিয়ভাবে ভয়ভীতি ও অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অপহরণের সময় তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন কিডন্যাপাররা নিয়ে নেয়। পরবর্তীতে সেই মোবাইল ডিভাইসগুলো থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য, ডকুমেন্ট, এবং গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করে। এসব তথ্যকে কেন্দ্র করে একটি চক্র পরিকল্পিতভাবে অনলাইনে অপপ্রচার, ভয়ভীতি এবং ব্ল্যাকমেইলিং কার্যক্রম পরিচালনা করছে।
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরো অভিযোগ করে বলেন, এই চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে—কখনও সাংবাদিক, কখনও ক্রাইম রিপোর্টার বা অনলাইন মিডিয়াকর্মী সেজে—ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। তারা ভুয়া নাম ব্যবহার করে একই ব্যক্তিকে বারবার মেসেজ পাঠাচ্ছে এবং হুমকি দিচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে তার ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্ট বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
এছাড়া দেশি-বিদেশি, বিশেষ করে মালয়েশিয়া ভিত্তিক একাধিক নম্বর ব্যবহার করে কল ও মেসেজের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে।
ভুক্তভোগী জানান, গত প্রায় দুই বছর ধরে এই ব্ল্যাকমেইলিং ও হয়রানি চলছে। বিভিন্ন সময় অপরিচিত নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করা হচ্ছে এবং তা না দিলে “নিউজ করে দেওয়া হবে” বলে ভয় দেখানো হচ্ছে। কিছু ক্ষেত্রে তার ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন জনের সাথে যোগাযোগ চলাফেরার ছবি ব্যবহার করে অপপ্রচার চালানোর হুমকিও দেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ জানান, ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিটকে অবহিত করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),
ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি),
পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি
স্পেশাল ব্রাঞ্চ (এসবি)
এর কাছেও বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মোবাইল নম্বর, মেসেজ এবং ডিজিটাল তথ্য ফরেনসিক বিশ্লেষণের জন্য জমা দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
ভুক্তভোগী বলেন, দীর্ঘদিনের এই ব্ল্যাকমেইলিংয়ের কারণে তিনি, তার পরিবার সন্তান মানসিকভাবে চরম চাপে রয়েছেন। ইতোমধ্যে এ ধরনের ঘটনার প্রেক্ষিতে তিনি প্রায় ৪ থেকে ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
তিনি আশা প্রকাশ করেন, তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং অনলাইনভিত্তিক এই ধরনের ব্ল্যাকমেইল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

🔎 সংক্ষেপে পুরো ঘটনা
অপহরণের সময় মোবাইল ফোন জব্দ,
ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ,
অনলাইনে ব্ল্যাকমেইল ও হুমকি,
ভুয়া সাংবাদিক/মিডিয়া পরিচয়ে যোগাযোগ,
দেশি-বিদেশি নম্বর (মালয়েশিয়া) ব্যবহার
২ বছর ধরে হয়রানি অব্যাহত,
পিবিআই, ডিবি, এসবিতে অভিযোগ,
ফরেনসিক তদন্ত চলমান,
৪–৫টি জিডি করা হয়েছে,

উল্লেখ্য জিডি ও মামলার নথি অনুযায়ী, গত ১ জুন ২০২৫ তারিখে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় তাঁর স্ত্রী মোসাঃ তানিয়া আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং–১২(০৬)২৫, ধারা–৩৬৪/৩৪ দণ্ডবিধি)।
মামলার তদন্তে পুলিশ ইতোমধ্যে ২ নম্বর আসামি মোঃ সাকিব হোসেন, ৩ নম্বর আসামি মোঃ কবির হালদার, ৪ নম্বর আসামি মোঃ ছাহাদ এবং ৫ নম্বর আসামি ইমরান হোসেন মোহনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ১ নম্বর আসামি আল আমিন ওরফে জিতুকে অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV