1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব পড়েছে দেশের মশলার বাজারেও - JTV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব পড়েছে দেশের মশলার বাজারেও

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার প্রভাব পড়েছে দেশের মশলার বাজারে। আমদানি করা সবধরণের মশলার দাম বেড়েই চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এলসি খোলা ও আমদানির পরিমাণ কমতে শুরু করেছে। কিন্তুৃ পাইকাররা বলছেন, বাজারে যোগানোর সংকট নেই। তবে ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দামেই।

মূলত বাংলার রসনা বিলাসে মসলার বিকল্প নেই। কাচ্চি বিরিয়ানি কিংবা গরুর মাংস, জিরা-এলাচ ছাড়া এর স্বাদ অপূর্নই থেকে যায়। আলু বোখরা, বাদাম যেন রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে। সেমব মশলা সামগ্রীর দাম বেশ বেড়েছে।

বাজারে আলু বোখরার দাম ৪৫০ টাকা থেকে বেড়ে এখন ১৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেস্তা বাদামের জন্যে বাজেট রাখতে হচ্ছে কেজিতে ৪২০০ টাকা। রান্নায় ব্যবহৃত অন্যতম উপকরণ জিরা বিক্রি হচ্ছে ৫৭০-৮৫০ টাকায়।

পাইকারি বিক্রতাদের দাবি— সরবরাহের ঘাটতি নেই, তবে আমদানিকারকেদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। দোকানীরা বলছেন, পাইকারী বাজার বেশ চড়া যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে।

চাহিদার তুলনায় দেশে মশলা কম উৎপাদন হয়। তাই প্রতি বছর ৭ লাখ ম্রেটিক টন মশলা বিদেশ থেকে আনতে হয়। যুদ্ধের কারণে মশলা আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় এলসি খোলার হার কমেছে প্রায় ১০ শতাংশ। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিবহন খরচ বৃদ্ধি।

প্রসঙ্গত, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে মশলার আমদানি কমেছে প্রায় ১৫ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV