1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতি ও শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতি ও শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত
রথবাড়ি হরিবাসরে হিন্দু সম্প্রদায়ের ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী 
 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সব ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি আরও সুদৃঢ় হয়েছে।
১৩ এপ্রিল, সোমবার বিকাল ৫ টায় শিবগঞ্জ ইউনিয়নের রথবাড়ী হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের ভালবাসায় সিক্ত হোন তিনি। তিনি আরও বলেন,
ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। সবাইকে নিয়েই আমরা একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV